১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:২৯| বসন্তকাল|
Title :
ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল উপজেলা শাখার নতুন আহবায়ক কমিটি অনুমোদন

নাগরপুর (টাংগাইল) সংবাদদাতা :
  • Update Time : রবিবার, আগস্ট ১০, ২০২৫,
  • 79 Time View

নাগরপুর (টাংগাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল এর ৩৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদিত তালিকা প্রকাশিত হয়েছে।

আজ ১০ আগস্ট’২৫ রোজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল টাঙ্গাইল জেলা শাখার নিজস্ব প্যাডে টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম আর মিন্টু এবং সাধারণ সম্পাদক এস.এম সিরাজুল হক সিরাজ এর যৌথ স্বাক্ষরে মোঃ বিপ্লব হোসাইন আহবায়ক এবং মোঃ ইয়াসিন মিয়া সদস্য সচিব সহ মোট ৩৫ জন সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল নাগরপুর উপজেলা শাখার নতুন আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল নাগরপুর উপজেলা শাখার নবনির্বাচিত সদস্য সচিব মোঃ ইয়াসিন মিয়া গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন – আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল নাগরপুর উপজেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

আমরা মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

নতুন এই আহ্বায়ক কমিটি অনুমোদিত হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক এবং নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category