৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৮:৫৪| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

ফিলিস্তিনির উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির আয়োজিত প্রতিবাদী র‍্যালীতে সরব উপস্থিতিতে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫,
  • 157 Time View

কাজী মোস্তফা রুমি: ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় বিএনপির প্রতিবাদী র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ এপ্রিল’২৫ রোজ বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপি’র প্রতিবাদী র‍্যালীতে নেতাকর্মীদের সাথে নিয়ে সরব উপস্থিত ছিলেন দক্ষিণ নাগরপুরের কৃতিসন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে বেড়ে ওঠা রাজপথের লড়াকু সৈনিক, মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সফল সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, আগামী জাতীয় সংসদে নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

এ বিষয়ে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক গণমাধ্যমকে বলেন – শুরুতেই আমি নাগরপুর দেলদুয়ারের সকলের পক্ষ হতে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের উপর এই নৃশংস ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

সেই সাথে আমি জাতিসংঘ, ও.আই.সি সহ সকল মানবাধিকার সংস্থাকে এই হামলা বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে সকলকে সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এই প্রতিবাদ র‍্যলীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্র এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হলো।

আগামী দিনেও ফিলিস্তিনের প্রতি যে কোন অন্যায়, অবিচার এবং এ ধরনের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলিষ্ঠভাবে সোচ্চার থাকবে, ইনশাআল্লাহ্।

বিশেষভাবে উল্লেখ্য, নয়াপল্টনে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক প্রতিবাদ র‍্যালী শুরুর পূর্বে নাগরপুর উপজেলা ছাত্রদল ও দেলদুয়ার উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দদের সাথে এক সৌজন্য সাক্ষাতেও মিলিত হন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category