২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ২:১৫| বসন্তকাল|
Title :
নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক

টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫,
  • 314 Time View

কাজী মোস্তফা রুমি: সদ্য উদযাপিত হল মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে আজ ৩ এপ্রিল’২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় টাঙ্গাইলের নাগরপুর দপ্তিয়র ইউনিয়নের কান্দাপাচুুড়িয়ায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন দক্ষিণ নাগরপুরের কৃতিসন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী পরিবার থেকে বেড়ে ওঠা রাজপথের লড়াকু সৈনিক, মেধাবী ব্যক্তিত্ব, সফল সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সফল সহ-সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

এই সময় তিনি কান্দাপাচুরিয়া নিজ কার্যালয়ে উপস্থিত স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের পরিবারের খোঁজ নেন।

ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক এক তাৎক্ষণিক বার্তায় গণমাধ্যমকে বলেন – সদ্য উদযাপিত হলো আমাদের মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

ঈদের এই আনন্দকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই আজকের এই আয়োজন।

আমরা প্রতিটি সময় যেকোনো উৎসবে এভাবে ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে ধারাবাহিকভাবে আনন্দ ভাগ করে নেব, ইনশাআল্লাহ্।

এ সময় দপ্তিয়র ইউনিয়নের কান্দাপাচুরিয়া গ্রামের স্থানীয় বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category