১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:১৬| বসন্তকাল|
Title :
ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে যুবদলের বিক্ষোভ

মোঃ সোলায়মান হাওলাদার,ষ্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৫, ২০২১,
  • 224 Time View

মোঃ সোলায়মান হাওলাদার,ষ্টাফ রিপোর্টারঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহপতিবার সকাল ১১ টায় বরিশাল নগরীর সদররোডে বিএনপি দলীয় কার্যালা সামনে যুবদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে যুবদলের ৩টি ইউনিট পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে তাদের বাধা দেয় পুলিশ। যুবদলের পৃথক কর্মসূচি উপলক্ষ্যে বিএনপি দলীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ। মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম, মাকসুদুর রহমান মাসুদ, কাইয়ুম রেজোয়ান সাগর এবং আসাদুজ্জামান মারুফ। সমাবেশ শেষে মহানগর যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করলে অশ্বিনী কুমার হলের সামনে তাদের বাধা দেয় পুলিশ।

এদিকে একই সময়ে জেলা (দক্ষিণ) যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলুসহ অন্যান্যরা। সমাবেশ শেষে তারাও বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়।

একই দাবিতে একই সময়ে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে পৃথক সমাবেশ করে উত্তর জেলা যুবদল। জেলা (উত্তর) যুবদলের আহ্বায়ক সারাউদ্দিন পিপলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সেন্টু এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন সহ অন্যান্যরা। সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করার চেস্টা করলে তাদেরও বাধা দেয় পুলিশ।

শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশ বাধা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন মহানগর যুবদল সভাপতি আক্তারুজ্জামান শামীম এবং জেলা (দক্ষিন) যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু।

এদিকে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেছেন, ব্যস্ততম সড়কে মিছিল করলে জনগণের চলাচলের সমস্যা হতে পারে। এছাড়া তাদের মিছিলের অনুমতি ছিল না। এ কারণে তাদের মিছিল করতে দেয়া হয়নি। যুবদলের কর্মসূচি কেন্দ্র করে বিএনপি দলীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category