১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৬:৩৯| বসন্তকাল|
Title :
শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

গুইমারাতে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করায় এক যুবক আটক

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, জুন ৩, ২০২৪,
  • 177 Time View

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার
খাগড়াছড়ির গুইমারায় একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইব্রাহিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ জুন) সকালে অভিযুক্ত ব্যক্তিকে গুইমারা থানা পুলিশ খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করেছে।

আটক ইব্রাহিম (২৫) গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের হাতিমুড়া এলাকার মো. রুহুল আমিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে মানিকছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী প্রভা (ছদ্মনাম) কলেজ থেকে বাড়ি ফেরার সময় হাতিমুড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে সেগুন বাগানের ভিতর নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ইব্রাহিম নামে এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গুইমারা থানায় মামলা দায়ের করে।

গুইমারা থানার ওসি আরিফুল আমিন জানান, বাদী মানিকছড়ি সরকারি কলেজের ছাত্রী। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আসামি ইব্রাহিমকে দ্রুততম সময়ে আটক করে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করেছে। মামলা তদন্ত চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category