১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:০৭| বসন্তকাল|
Title :
ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গী উপজেলা ৫ নং দুওসুও ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৮, ২০২১,
  • 200 Time View

মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ৩য় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে আজ ৫নং দুওসুও ইউনিয়ন পরিষদে ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী বৈধ প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণ-বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ যোবায়ের হোসেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ যোবায়ের হোসেন, দুওসুও ও ভানোর ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুর রহমান এবং বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ হাবিবুল হক প্রধান প্রমুখ। সভায় বক্তাগণ নির্বাচন পূর্ব ও নির্বাচন উত্তর এবং নির্বাচনের দিনে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্যে প্রার্থীদের প্রতি আহ্বান জানান। আচরণবিধি লংঘনের ঘটনা ঘটলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় যে কোন পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রার্থীদের সতর্ক করেন। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য পদের প্রার্থীগণ তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় সভাপতি বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে এবং ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা তাঁরা করবেন। তিনি জানান, নির্বাচনকে ঘিরে কোন নিয়ম ও আচরণবিধি ভঙ্গকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কোন ছাড় দেওয়া হবে না। আচরণবিধি সঠিকভাবে পালন করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category