১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৮:২২| বসন্তকাল|
Title :
শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদন্ড

শেখ ফরিদ,স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩,
  • 148 Time View

শেখ ফরিদ,স্টাফ রিপোর্টার

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক সেবনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদন্ড করা হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন। এতে সহযোগিতা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

দন্ডপ্রাপ্তরা হলেন, মো. সুমন (৪২), মো.জামাল উদ্দিন (৩২)ও মো.মামুন (৩২)। তারা উপজেলার চাষীরহাট ও দেওটি ইউনিয়নের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার ৩নং চাষীরহাট ইউনিয়নের পদুয়া গ্রামের মমতাজ বেপারী বাড়িতে ও দেওটি ইউনিয়নের বাণীপুর গ্রামের আজিজ বেপারী বাড়িতে অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখান গাঁজা সেবনের সময় তিন যুবককে আটক হয়। এ সময় মাদক সেবী সুমনের থেকে ২২০ গ্রাম, জামাল উদ্দিনের থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন শুনানি শেষে মাদক সেবী মামুনকে ৬ মাসের কারাদন্ড, জামাল উদ্দিনকে ১মাস ১৫ দিন ও মো.সুমনকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাদেরকে ২শ’ টাকা করে জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category