১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৮:২১| বসন্তকাল|
Title :
শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোঃ রিয়াজুল সোহাগ, বিভাগীয় প্রধান চট্টগ্রামঃ
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩,
  • 185 Time View

মোঃ রিয়াজুল সোহাগ,
বিভাগীয় প্রধান চট্টগ্রামঃ

নিহত মাসুদ আলম (৩৮) উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত আলী আজমের ছেলে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর দিকে উপজেলার কুতুবপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সবার অগোচরে ভোর রাতের দিকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মাসুদ। নিহতের ছেলে জিদান (১১) মক্তবে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখতে পায় তার পিতার ঝুলন্ত লাশ। পরে তার শৌরচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসে। জানা যায়, মাসুদ আলম এলাকায় অনেকের কাছ থেকে ঋণ নিয়ে সময় মত পরিশোধ করতে পারে নাই। দেনার টাকা পরিশোধ করতে না পারায় স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটির কারণে সে আত্মহত্যা করে।

বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) কাজী মো.হাসান কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category