
নিজস্ব প্রতিবেদক:টাংগাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ডে কলমাইদ শাপলা সংঘের দীর্ঘ ২১ বছর পর নতুন রুপে সকল পুনঃগঠিত হয়েছে। শাপলা সংঘের নবনির্বাচিত সভাপতি মোঃ জহিরুল ইসলাম সূজন জানান, বিগত বছরে এই সংগঠন ছিলো জরাজীর্ণ, বিভিন্ন প্রকার খেলাধুলা সহ কোন সদস্য বা গ্রামবাসী এই সংগঠন থেকে কোন উপকার ভোগ করতে পারেননি। বিগত বছরগুলোতে কোন খেলাধুলার ব্যবস্থা করা হয়নি। আগামীতে আমরা কার্যকরি কমিটি সহ গ্রামবাসীর সহযোগিতা নিয়ে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশীদার হব ইনশাল্লাহ।
এ বিষয়ে এলাকাবাসী একাধিক ব্যক্তি জানান, কলমাইদ শাপলা সংঘ(রেজি:-ট-না ২২৫৮/১১)এটা একটা সরকারি নিবন্ধিত সংগঠন। এর আগে সরকারের বিভিন্ন সহযোগিতা, খেলার সামগ্রী পেলেও কোন কাজ বা কোন খেলাধুলা হয়নি। আমরা এই ক্লাব কে আরো শক্তিশালী দেখতে চাই। গ্রামের যুব সমাজ এই ক্লাব থেকে যেন উপকৃত হয়।
গণমাধ্যমকে ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া বলেন, আমরা নতুন করে কমিটি দিয়েছি। সেখানে গ্রামের যুব সমাজ আমাদের সাথে আছে এবং গ্রামের মুরুব্বিরাও আমাদের সাথে আছে।সবার দোয়ায় এবং সরকারের সহযোগিতা পেলে আমরা এই সংগঠন থেকে গ্রামের গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদেরকে সহযোগিতাসহ উন্ন উন্নয়নমূলক কাজের অংশীদার হবো, ইনশাআল্লাহ।