৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪৭| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

সরকারী চাকুরী দেওয়ার প্রতারক ও দালাল চক্রের সদস্য গ্রেফতার ২ মোবাইল সহ বিভিন্ন ডকুমেন্ট জব্দ

স্বদেশ কন্ঠ প্রতিদিন; মোঃ আব্দুল রাজ্জাক(মন্টু) খুলনা বিভাগীয় প্রধান
  • Update Time : শনিবার, অক্টোবর ২, ২০২১,
  • 235 Time View

সম্প্রতি বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনষ্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় আইজিপি দিক-নির্দেশনায় সৎ, যোগ্য প্রার্থীদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে নিয়োগ প্রদানের নিমিত্তে যশোর জেলার পুলিশ সুপার গোপন তথ্য সংগ্রহ পূর্বক দালাল ও প্রতারক চক্রকে সনাক্তপূর্বক গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। এমনই এক ভুক্তভোগী অভিযোগদাতা খুলনা জেলার ফুলতলা থানার বাড্ডাগাতী সাকিনের কোহিনুর বেগম এসে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এঁর অফিস কার্যালয়ে অভিযোগ দিলে প্রাথমিক গোপন অনুসন্ধানে সত্যতা পেয়ে কোহিনুর বেগম বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। অভয়নগর থানার মামলানং-০২তাং-০১/১০/২০২১ ইং ধারা-৪০৬/৪২০/৫০৬/১০৯ পেনাল কোড।
পুলিশ সুপার নির্দেশে মামলাটি জেলা গোয়েন্দা শাখাকে তদন্তেরভার অর্পন করলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন কুমার মন্ডল, এসআই সোলাইমান আক্কাস, এসআই মফিজুল ইসলাম, পিপিএমদের সমন্বয়ে একটি চৌকশ টিম অভয়নগর ও খুলনা ফুলতলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক/দালাল চক্রের ২ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় তাদের হেফাজত হইতে একাধিক চাকুরী প্রত্যাশী প্রার্থীদের আবেদন ফরম, টাকা আদায়ের নোট বুক, মোবাইল ফোন জব্দকরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তার ব্যবহৃত মোবাইল ফোনে তার ফেসবুক আইডি ম্যাসেঞ্জারে সাম্প্রতিক বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনষ্টেবল পদে নিয়োগে প্রতারণা পূর্বক প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে আবেদন পত্র ও অর্থ গ্রহনের তথ্য প্রমান পাওয়া যায় আসামিরা হলো ১ মোঃ নাজমুস সাকিব পিতা আব্দুল আজিজ শেখ সং কোটা থানা অভয়নগর জেলা যশোর ২ মোহাম্মদ ওহিদুল ইসলাম খান পিতা ফজলুর রহমান খান সং জামিরা থানা ফুলতলা খুলনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category