৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪৭| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হলো জমজমাট নৌকা বাইচ

মোঃ রাসেল হুসাইন নড়াইল
  • Update Time : শনিবার, অক্টোবর ২, ২০২১,
  • 192 Time View

নড়াইল শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার অন্যতম লোকউৎসব জমজমাট নৌকা বাইচ।
শনিবার (২অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ব পর্যটন দিবস-২০২১ পালন উপলক্ষ্যে “বিশ্ব পযটন দিবস এসএম সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল সেতু প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান এড. সোহরাব হোসেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আ. লীগ সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ ।
শেখ রাসেল সেতু থেকে সুলতান সেতু পর্যন্ত আড়াই কিলো মিটার এ বাইচ প্রতিযোগিতায় পাবনা, ফরিদপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, খুলনা ও নড়াইলের ১৬টি নৌকা (টালাই (ছোট গলই) গ্রুপে ৬টি এবং কালাই (বড়ো গলই) গ্রুপে ৮টি নৌকা বাইচে অংশগ্রহন করে। এছাড়া মহিলাদের ১টি নৌকা সৌজন্যমূলকভাবে বাইচে অংশগ্রহন করেন।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা অর্ধ লক্ষ মানুষ নদীর দু’পাড় এমনকি বাড়ির ছাঁদ ও গাছে উঠে, নদীতে নৌকা ও ট্রলারে চড়ে এ বাইচ উপভোগ করেন। মেলা করার অনুমতি না থাকলেও শহরের বিভিন্ন প্রান্তে কয়েক’শ দোকানি বিভিন্ন পন্যের পসরা সাজিয়ে বসে। আয়োজকদের পক্ষ থেকে চিত্রা নদীতে শারিগানের দল ছিল।
তারা নেচে-গেয়ে দর্শকদের বাড়তি আনন্দ ও বাইচে অংশগ্রহণকারীদের উৎসাহ দেয়। প্রতিযোগিতা শেষে রূপগঞ্জ বাঁধাঘাটে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। নৌকা বাইচ নির্বিঘ্নে সম্পন্ন করতে বহিরাগত দর্শনার্থীদের ট্রলার নৌকা বাইচ এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন প্রশাসন।
লোহাগড়া উপজেলার বাড়ীভাঙ্গা গ্রাম থেকে আগত রুবেল হোসনে বলেন, দীর্ঘদিন আমরা করোনায় ঘরে বন্দি ছিলাম। আজকে নৌকা বাইচ দেখতে পেরে খুব আনন্দ পেয়েছি।’ মাগুরার মহাম্মদপুর এলাকার দর্শনার্থী আফসানা জ্যোতি বলেন, নৌকা বাইচ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংষ্কৃতি।
মাঝে মাঝে এ ধরনের আয়োজন করা হলে আমরা মোবাইল গেম, ইউটিউব থেকে কিছুটা হলেও নির্মল আনন্দ উপভোগ করতে পারব ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category