৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪৭| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

নেত্রকোনায় উটপাখি ও ময়ূরসহ বিভিন্ন জাতের পাখির বাচ্চা জব্দ

রিপন বিশ্বাস জেলা প্রতিনিধি, নেত্রকোনা
  • Update Time : শনিবার, অক্টোবর ২, ২০২১,
  • 188 Time View

নেত্রকোনায় উটপাখি ও ময়ূরসহ বিভিন্ন জাতের পাখির বাচ্চা জব্দ করা হয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দকৃত পাখির বাচ্চার মধ্যে রয়েছে ৪৬টি উটপাখি, ৫টি ময়ূর, ১৫টি লাভ বার্ড, ৩০টি বাজ রিগার ও ৩টি ককটেল। এ কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী।

এর আগে গত বৃহস্পতিবার দিনগত রাত ১২টায় পুলিশ সুপারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আল আমিন হোসাইনের তত্ত্বাবধানে ডিবির ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ফোর্সসহ সদর উপজেলার বালুয়াকান্দা গ্রামের অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে ডিবি পুলিশ।

আটকেরা হলেন, নেত্রকোনা সদরে বালুকান্দা গ্রামের আহমেদুল্লাহ সাকিব (৩২), কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা গ্রামের ইব্রাহীম রানা (৩২) ও জামালপুর বকশীঞ্জের কুশলনগর গ্রামের মো. আমিনুল ইসলাম (৩৮)।
অভিযানে যুক্ত থাকা নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আল আমিন হোসাইন জানান, আহমেদুল্লাহ সাকিবের ভাড়াটিয়া খামারে রাখা একটি সাদা রঙের প্রাইভেট কারের ভেতর কাগজের কার্টুনে ৬টি উটপাখির বাচ্চা পাওয়া যায়। পরে তার খামারে অভিযান পরিচালনা করে আরও উটপাখির বাচ্চাসহ ময়ূর, লাভ বার্ড, বাজ রিগার ও ককটেল এ সকল পাখির বাচ্চাও জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ সময় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম ঘটনাস্থলে এসে বন্য পাখি পালন সংক্রান্ত জিজ্ঞাসাবাদে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে আটকেরা তা দেখাতে পারেনি।

আটকেরা পরস্পরের সহযোগিতায় লাইসেন্স ব্যতীত অবৈধভাবে বন্য পাখির বাচ্চা পালন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের তত্ত্বাবধানে রেখেছিল। পরে তাদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জব্দকৃত পাখিগুলো বর্তমানে পুলিশ প্রহরায় ওই খামারেই রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পাখিগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category