৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪৭| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

বিশ্ব প্রবীণ দিবস

শামীম তালুকদার, বিভাগীয় প্রধান, ময়মনসিংহ
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১, ২০২১,
  • 217 Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৯০ সালের ১৪ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্তক্রমে ১৯৯১ সাল থেকে প্রতি বছর ১অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে।পরবর্তীতে জাতিসংঘ ১৯৯৯সালকে ঘোষণা করে আন্তর্জাতিক প্রবীণ বর্ষ।১৯৮২ সালে জাতিসংঘের ও সমর্থিত প্রবীণ সংক্রান্ত ভিয়েনা আন্তর্জাতিক কর্ম পরিকল্পনা অনুসরণে এই দিবস ঘোষণা করা হয়। বিশ্বব্যাপী প্রবীণ জনগোষ্ঠীর প্রতি সচেতনতা সহ তাদের মানবিক ও সম্মানজনক অধিকার সংবরণই দিবসটির মূল উদ্দেশ্য। বাংলাদেশসহ পৃথিবীর সর্বত্র দিবসটি পালিত হয়।
প্রবীণত্ব মানব জীবনের শেষ অধ্যায়।প্রবীণরা স্বভাবতঃই অন্যান্যদের মতো মানবিক ও মৌলিক অধিকার প্রাপ্য।বরং শ্বাশত ভাবে অন্যান্যদের চেয়ে বেশি মর্যাদা ও সুযোগ -সুবিধা প্রাপ্তির দাবিদার।তারা পুরোটা জীবন ধরে ও কর্মময় তৎপরতা দিয়ে নিজ নিজ পরিবার গঠনে ও উন্নয়নে এবং সমাজ ও জাতির সার্বিক অগ্রগতি প্রক্রিয়ায় স্ব-স্ব পেশায় অক্লান্ত ভাবে কাজ করেন।জাতীয় জীবনেও রাখেন তারা নানামুখি অবদান। কিন্তু দুঃখের বিষয় জীবনের শেষ দিনগুলোতে তারা হয়ে পড়েনঅসহায়,গুরুত্বহীন, সমাজ ও সংসারের বোঝা, অবহেলার পাত্র। মুখোমুখি হন নানাবিধ আর্থ-সামাজিক স্বাস্থ্যগত ও মানসিক সমস্যার।নিদারুণভাবে বঞ্চিত হন তারা তাদের মৌলিক মানবাধিকার থেকে।বিষময় হয়ে উঠে প্রবীণের জীবনের শেষ পর্ব।এই অবস্হা রীতিমতো অবিচার। এ থেকে উত্তরণ প্রয়োজন। প্রয়োজন মানব জীবনের শেষ অধ্যায়কে সফল, সার্থক ও স্বাচ্ছন্দ্য করা।নতুবা প্রবীণরা তাদের জীবনের শেষ অধ্যায়কে অভিশপ্ত মনে করে বিদায় নেবে এই পৃথিবী থেকে।এটা তার উত্তরসূরী সমাজের ওপর ফেলবে অভিশাপের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category