২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:৫৭| বসন্তকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি

কাঠালিয়ায় ব্রিজ ভেঙে খালে, চরম দুর্ভোগ সাধারণ মানুষ

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৭, ২০২১,
  • 198 Time View

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সাতানি থেকে আওরাবুনিয়া বাজারে যাওয়ার সংযোগ সড়কের আয়রন ব্রিজটি পাথর ভর্তি ট্রলিসহ ভেঙে খালে পড়ে গেছে। গত রোববার সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের চৌধুরিহিস্যা নামক স্থানে এ ঘটনা ঘটে।

এতে ওই ইউনিয়নের দুটি গ্রামের সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভেঙে যাওয়া ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। রোববার সকালে পাথর ভর্তি একটি ট্রলি ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙে ট্রলিসহ খালে পড়ে যায়। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি সাতানি থেকে আওরাবুনিয়া সড়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আওরাবুনিয়া এলাকার বাসিন্দা সজল মাহমুদ সামির বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় সাতানি থেকে আওরাবুনিয়া যাওয়ার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। ব্রিজটি ভেঙে যাওয়ায় এই পথ দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না।

স্থানীয় আরেক বাসিন্দা মনোজ হালদার বলেন, এই সড়ক ব্যতীত সাতানী থেকে আওরাবুনিয়া যাওয়ার কোন সুব্যবস্থা নেই। তাই এখন মানুষের দুর্ভোগের শেষ নেই। আমাদের দাবি কর্তৃপক্ষ যেন খুব দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করবেন। যাতে এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হয়।

আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষ ও যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কোন গাড়ি ও যানবাহন চলাচল করতে পারছে না। এ বিষয়ে আমি জেলা ও উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। তাদের আসার কথা রয়েছে।

চেয়ারম্যান আরও বলেন, ‘বর্তমানে মানুষের চলাচলের জন্য ব্রিজের পাশ দিয়ে একটি সাঁকোর ব্যবস্থা করে দিয়েছি। এর আগেও আমি এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি মেরামত করে দিয়েছি। কিন্তু বর্তমানে এমনভাবে ভেঙেছে যে মেরামত করা সম্ভব নয়।’

উপজেলা প্রকৌশলী সাদ জাগলুল ফারুক বলেন, ‘ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। নতুন ব্রিজ নির্মাণের জন্য আমরা প্রস্তাবও পাঠিয়েছিলাম। ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচলের জন্য ব্যবস্থা করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category