
নিজস্ব প্রতিবেদক: নতুন সূর্যের আলোয় ধুয়ে মুছে যাক সব জরা আর গ্লানি এই প্রত্যাশায় সমাগত বাংলা নববর্ষ ১৪৩৩।
বাঙালির প্রাণের এই উৎসব উপলক্ষে নাগরপুর দেলদুয়ারবাসী সহ সকল বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দক্ষিন টাঙ্গাইলের কৃতি সন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার অন্যতম সদস্য, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- “বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়, অসাম্প্রদায়িক চেতনা এবং একতার মিলনমেলা।
আগের বছরের সকল দুঃখ-বেদনা ভুলে গিয়ে নতুন বছরে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”