২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৩:২৪| বসন্তকাল|
Title :
সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাগরপুরে কৃষি বিপ্লবের সূচনা, বিনামূল্যে বীজ-সার পেলেন প্রান্তিক কৃষকরা নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ নাগরপুরে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু যুক্তরাজ্যে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬

নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, এপ্রিল ৬, ২০২৬,
  • 50 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতি ও টাঙ্গাইল কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ক্যাডেট স্কুল। 

আজ ৬ এপ্রিল’২৬ রোজ সোমবার নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতির বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। এ ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও তার শিক্ষার মান ও মেধা বিকাশের ধারাবাহিকতা প্রমাণ করেছে।

জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতি ও  টাঙ্গাইল কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন থেকে প্লে শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহ প্রদান করা হয়।

এবারের পরীক্ষায় নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা  নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতি ও টাঙ্গাইল কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সর্বোমোট ৩৬ জন ট্যালেন্টপুলে ও ৩৯ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে সবার নজর কেড়েছে। তাদের এই কৃতিত্বে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে।

বিদ্যালয়ের পরিচালক সাবিনা ইয়াসমিন জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্।

অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, শহীদ ক্যাডেট স্কুল শুধু ফলাফলেই নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষায়ও বিশেষ ভূমিকা রেখে চলেছে।

উল্লেখ্য, নাগরপুরে প্রতি বছর এ ধরনের মেধাযাচাই  বৃত্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category