১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৩:০৮| বসন্তকাল|
Title :
নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ নাগরপুরে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু যুক্তরাজ্যে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক হাজার বছরের সংগ্রাম মুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা-জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে ঈদ আনন্দ অনুষ্ঠান’২৬ উদযাপিত, প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে নয়ান খান রি-ইউনিয়ন (চতুর্থ সেশন) ক্রিকেট টুর্নামেন্ট’২৬ অনুষ্ঠিত সকলকে আশরাফুল ইসলাম রাতুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বদেশ কণ্ঠ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি

নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬,
  • 27 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

আজ ৩১ মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ইট ভাটাকে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল। অভিযানের সময় ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়, যাতে পুনরায় উৎপাদন কার্যক্রম চালু করতে না পারে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পালসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

অভিযানে জরিমানাকৃত ইটভাটাগুলো হলো মেসার্স এস কে এস ব্রিকস (ঘিওরকোল) ৫ লাখ টাকা, মেসার্স আবিদ ব্রিকস (ডাঙ্গা শালিনাপাড়া) ৩ লাখ টাকা, মেসার্স বুশরা ব্রিকস (বাবনাপাড়া) ২ লাখ ৫০ হাজার টাকা এবং মেসার্স রাবেয়া ব্রিকস ফিল্ড (ভাটপাড়া) ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট ভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ দূষণকারী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category