২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ১১:২১| বসন্তকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি

টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি
  • Update Time : শনিবার, মার্চ ৭, ২০২৬,
  • 97 Time View

কাজী মোস্তফা রুমি: পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেকড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) বিকেলে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেকড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. শামছুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুব সভাপতি মো. আব্দুস সবুর।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, এনসিপি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ন সদস্য সচিব ওয়াহেদুজ্জামান সুমন,নাগরপুর এনসিপি সমন্বয়ক সরদার আশরাফ, IBWF নাগরপুর উপজেলা সভাপতি ডা.এম.এ.মান্নান, সেক্রেটারী হাফেজ আজিম উদ্দিন, উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো কোরবান আলী, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মো.হাবিবুর রহমান, সাবেক ছাত্রনেতা মো.আবু বকর, নাগরপুর সরকারি কলেজ ছাত্রশিবির নেতা রবিউল ইসলাম সানি ও মো.মামুন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়-নীতি, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category