২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ১১:২১| বসন্তকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি

টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬,
  • 72 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫মার্চ’২৬ বৃহস্পতিবার বিকেল ৫:০০ ঘটিকায় নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ (NDF) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডাঃ এ.কে.এম. আব্দুল হামিদ।

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ইসলামের আদর্শিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলীয় কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পবিত্র রমজানের শিক্ষা, সংযম, আত্মশুদ্ধি এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন, রমজান মাস মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি মহৎ সময়। এ সময় সকলকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

ইফতার মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category