৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৫৪| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, মার্চ ২, ২০২৬,
  • 85 Time View

নিজস্ব প্রতিবেদক: গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে দুই দফা জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের-এর দাফন সম্পন্ন হয়েছে।

আজ ২ মার্চ’২৬ দুপুর ১২:০০ ঘটিকায় টাঙ্গাইল কোর্ট চত্বরে একটি জানাজা এবং বিকেল ৩:০০ ঘটিকায় সখিপুরের নিজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাযার নামাজে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় শোকাহত পরিবেশে উপস্থিত সবার চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল প্রার্থনা।

এর পূর্বে ভোরে তার মরদেহ সুদূর কলকাতা হতে সড়ক পথে বেনাপোল বন্দর হয়ে টাঙ্গাইলে নিজ বাসভবনে এসে পৌঁছায়। এসময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি টাঙ্গাইলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন ত্যাগী, নিবেদিত প্রাণ ও সংগঠক হিসেবে তিনি দলীয় নেতাকর্মীদের কাছে ছিলেন আস্থার প্রতীক। জেলার রাজনৈতিক অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে জানান স্থানীয় নেতৃবৃন্দ।

তাঁর মৃত্যুতে টাঙ্গাইল সহ সারাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category