১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১:৩০| বসন্তকাল|
Title :
নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি পদপ্রার্থী হলেন মো. মাহফুজুর রহমান (বানিজ) নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের দুয়াজানী এলাকার মেম্বার পদে ইঞ্জি. মো. তরিকুল ইসলামের প্রার্থীতা ঘোষণা নবনিযুক্ত ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে অভিনন্দন জানালেন মীর আবুল কালাম আজাদ রতন না ফেরার দেশে টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম

আসন্ন নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি পদপ্রার্থী হলেন মো. মাহফুজুর রহমান (বানিজ)

নাগরপুর উপজেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬,
  • 41 Time View

নাগরপুর উপজেলা প্রতিনিধি: আসন্ন নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান(বানিজ)। তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মহলে ব্যাপক আলোচনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসন, পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষকদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মো. মাহফুজুর রহমান(বানিজ)।  তিনি সততা, দক্ষতা ও সমন্বয়ের মাধ্যমে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সভাপতি প্রার্থী মো. মাহফুজুর রহমান (বানিজ)তাঁর বক্তব্যে বলেন, নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতিকে একটি কার্যকর, শক্তিশালী ও শিক্ষাবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নে সমিতিকে সক্রিয় ও জবাবদিহিমূলক ভূমিকা রাখতে হবে। আমি নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যের ভিত্তিতে কাজ করবো।

তিনি আরও বলেন,শিক্ষকদের সম্মান ও অধিকার রক্ষায় সমিতিকে হতে হবে সাহসী ও দায়িত্বশীল। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, তবে নাগরপুরের শিক্ষা ব্যবস্থা আরও এগিয়ে যাবে।

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা জানান, একজন অভিজ্ঞ ও যোগ্য শিক্ষাবিদ হিসেবে মো. মাহফুজুর রহমান(বানিজ)এর নেতৃত্বে সমিতি নতুন গতি পাবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, সভাপতি প্রার্থী মো. মাহফুজুর রহমান(বানিজ) ভারড়া উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়-এর সাবেক প্রধান শিক্ষক ও নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের সন্তান। তাঁর গ্রামের বাড়ি গয়হাটা ইউনিয়নের সিংজোড়া গ্রামে। বর্তমানে তিনি নাগরপুর উপজেলা চত্বরে নিজস্ব বাসভবনে বসবাস করছেন।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। শিক্ষক সমাজের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category