১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৪:৩১| বসন্তকাল|
Title :
নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ নাগরপুরে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু যুক্তরাজ্যে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক হাজার বছরের সংগ্রাম মুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা-জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে ঈদ আনন্দ অনুষ্ঠান’২৬ উদযাপিত, প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে নয়ান খান রি-ইউনিয়ন (চতুর্থ সেশন) ক্রিকেট টুর্নামেন্ট’২৬ অনুষ্ঠিত সকলকে আশরাফুল ইসলাম রাতুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বদেশ কণ্ঠ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি

দেলদুয়ারে নদী’র বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান, অবৈধ ড্রেজার ও পাইপ ধ্বংস

টাঙ্গাইল প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫,
  • 90 Time View

টাঙ্গাইল প্রতিনিধি: সোমবার (২২ডিসেম্বর) টাঙ্গাইলের দেলদুয়ারের দেউলী ইউনিয়নের তেঘরী ব্রাহ্মণখোলা এলাকায় ধলেশ্বরী নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু/মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যূথী এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ঘটনাস্থল থেকে আনুমানিক ৩হাজার মিটার পাইপ ও ৩ টি ড্রেজার মেশিন উদ্ধার করা হয়। তবে এসব অবৈধ সরঞ্জামের মালিকানা কেউ দাবি না করায় বিধি মোতাবেক উদ্ধারকৃত ৩ হাজার মিটার পাইপ ও ৩টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
এসময় অভিযানে দেলদুয়ার থানা পুলিশসহ
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category