১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৪:৩৪| বসন্তকাল|
Title :
নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ নাগরপুরে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু যুক্তরাজ্যে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক হাজার বছরের সংগ্রাম মুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা-জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে ঈদ আনন্দ অনুষ্ঠান’২৬ উদযাপিত, প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে নয়ান খান রি-ইউনিয়ন (চতুর্থ সেশন) ক্রিকেট টুর্নামেন্ট’২৬ অনুষ্ঠিত সকলকে আশরাফুল ইসলাম রাতুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বদেশ কণ্ঠ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি

টাঙ্গাইলের নাগরপুরে নাশকতা মামলা হতে খালাস পেলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ.ছালাম, সিনি: সহ-সভাপতি আহম্মদ আলী রানা সহ ৪২ নেতাকর্মী

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫,
  • 163 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে বিগত ফ্যাসিস্ট সরকার কর্তৃক দায়েরকৃত মিথ্যা নাশকতার মামলা হতে বেকসুর খালাস পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম, সিনি: সহ-সভাপতি আহাম্মদ আলী রানা সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ৪২ জন নেতাকর্মী।

গত ৩০/৬/২০২৫ টাঙ্গাইল জেলা বিজ্ঞ বিচারিক আদালত হতে সাক্ষী প্রমাণের ভিত্তিতে দায়েরকৃত মিথ্যা ভিত্তিহীন নাশকতামূলক মামলা হতে বেকসুর খালাস পেয়েছেন।

এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপি’র সিনি: সহ-সভাপতি আহম্মদ আলী রানা গণমাধ্যমকে বলেন- ১৬ আগস্ট’১৮ আমি, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ মোট ৪২ জন নেতাকর্মীর নামে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের উচ্ছিষ্ট ভোগী লোকজন উদ্দেশ্য প্রণোদিত হয়রানিমূলক মিথ্যা নাশকতার মামলাটি দায়ের করে। ঐ দিন রাতেই তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে আমাকে, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবু বকর সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য মোনায়েম হোসেন খান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান জাহিদ, দপ্তিয়র ইউনিয়ন বিএনপি’র সদস্য আইয়ুব আলী, মজিবর হোসেন মোঃ সাইদুর রহমানকে গ্রেফতার করে। পরেরদিন তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।

এই মামলায় আনুমানিক এক সপ্তাহ পরে উপজেলা বিএনপি’র সদস্য মোঃ তোফাজ্জল হোসেন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

দপ্তিয়র ইউনিয়ন বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার সহ বাকি আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজির হলে তাদেরকেও মিথ্যা মামলায় নিম্ন আদালত জামিন বাতিল করে জেল হাজতে প্রেরন করে।

দীর্ঘ দুই থেকে আড়াই মাস বিনা অপরাধে জেল হাজতে থাকতে হয়। দীর্ঘ সাত বছর অন্যায়ভাবে বিভিন্ন প্রকার মানসিক ও শারীরিক অর্থনৈতিকভাবে হেনস্তা করে।

অবশেষে গত ৩০/৬/২০২৫ তারিখে পাঁচ জন সাক্ষীর ভিত্তিতে নির্দোষ প্রমাণিত হওয়ায় মাননীয় বিজ্ঞ বিচারক সকল আসামিদেরকে বেকসুর খালাস প্রদান করেন।

আমি এই মামলার রায়ে অত্যন্ত আনন্দিত এবং সত্যের জয় সবসময়ই হয় তার উদাহরণ এই মামলার রায়। এই মামলার রায় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার এক দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category