২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:২৩| বসন্তকাল|
Title :
নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন

টাঙ্গাইলের নাগরপুরে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫,
  • 267 Time View

কাজী মোস্তফা রুমি: বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর মামুদনগর বারীগ্রামে কুয়াশা মোছণ সংঘের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল’২৫ রোজ বুধবার রাত ৮ঃ০০ ঘটিকায় নাগরপুরের মামুদনগর বারীগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান মিয়া সাজুর সভাপতিত্বে মো: জাকির হোসেন ও মিজানুর রহমান মোল্লার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন দক্ষিণ নাগরপুরের কৃতিসন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে উঠে আসা রাজপথের লড়াকু সৈনিক, ক্লিন ইমেজ খ্যাত জনপ্রিয় ও মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখ‍ার সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, নাগরপুর উপজেলা যুবদলের (ভারঃ) সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সিনি: যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান লাভলু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর, নাগরপুর উপজেলা শ্রমিক নেতা মোঃ ঠান্ডু শেখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল, স্থানীয় ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অসংখ্য শ্রোতা দর্শক স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category