১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৪:৩১| বসন্তকাল|
Title :
নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ নাগরপুরে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু যুক্তরাজ্যে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক হাজার বছরের সংগ্রাম মুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা-জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে ঈদ আনন্দ অনুষ্ঠান’২৬ উদযাপিত, প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে নয়ান খান রি-ইউনিয়ন (চতুর্থ সেশন) ক্রিকেট টুর্নামেন্ট’২৬ অনুষ্ঠিত সকলকে আশরাফুল ইসলাম রাতুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বদেশ কণ্ঠ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২ ব্যাগ গাঁজা ও পালসার মোটরসাইকেল সহ আটক ১ 

রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪,
  • 261 Time View

রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেলসহ জিয়ারুল ইসলাম (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

২৭ জুন ২৪ ইং রাত ১টার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ঈশ্বর বড়ুয়া গ্রামের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জিয়ারুল একই ইউনিয়নের পশ্চিম বাগভান্ডার গ্রামের দুলাল মিয়ার ছেলে। রাত ১টার দিকে ভূরুঙ্গামারী থানার উপ পরিদর্শক (এসআই) মিতু আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের বাড়ুইটারী গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় জিয়ারুল।

পরে পুলিশ তাকে ধরার জন্য ধাওয়া করে পার্শ্ববর্তী ঈশ্বর বড়ুয়া গ্রামের বটতলা এলাকা থেকে আটক করে। এসময় দুটি কালো রঙের ব্যাগে থাকা ২৩ কেজি গাঁজা ও একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category