২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:২২| বসন্তকাল|
Title :
গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

নাগরপুরে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস পালিত

ডা.এম.এ.মান্নান,সহ সম্পাদক ও বার্তা সম্পাদকঃ
  • Update Time : সোমবার, মে ১, ২০২৩,
  • 176 Time View

ডা.এম.এ.মান্নান
সহ সম্পাদক ও বার্তা সম্পাদকঃ
যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মহান শ্রমিক দিবস পালিত হয়েছে।

সোমবার(পহেলা মে) সকাল থেকে এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

মহান শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ,নাগরপুর, নাগরপুর উপজেলা অটো রিক্সা,অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন,নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি,নাগরপুর ভাড়ায় চালিত মটর বাইক কল্যাণ সমিতি,নাগরপুর নির্মাণ ও প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন,নাগরপুর কুলি মজদুর ইউনিয়ন,নাগরপুর বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়ন র‌্যালি বের করে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৃথক পৃথক স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

তারই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি এসএম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শাহ আলম হোসেনের সঞ্চালনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাগরপুর সরকারী কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কার্যকরী সভাপতি মো.আব্দুস সালাম,যুগ্ন সাধারন সম্পাদক মো.কামরুল ইসলাম কোহিনুর,রোড সম্পাদক মো.মজনু মিয়া, মো.জাহিদ হোসেন,নুরুলজ্জামান,সাংগঠনিক সম্পাদক মো.ফরমান কাজী,ধর্ম সম্পাদক মো.আব্দুল রউফ,সদস্য মো.নাছির হোসেন শ্রমিক নেতা মো.বাবুল মিয়া,মো.রতন মিয়া ও মো.জুয়েল মিয়া প্রমূখ।

এসময় শ্রমিক নেতৃবৃন্দ খেটে খাওয়া মানুষের পক্ষে বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category