
পিরোজপুরের মঠবাড়িয়ায় পঞ্চম ধাপের চারটি ইউপিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনটিতে নৌকা ও একটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দু‘একটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
বেসরকারি ফলাফলে বিজয়ীরা হলেন, উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নে মো: হারুন অর রশিদ তালুকদার (নৌকা), ৪নং দাউদখালী ইউনিয়নে ফজলুল হক খান রাহাত (নৌকা), ৬নং টিকিকাটা ইউনিয়নে রফিকুল ইসলাম রিপন জোমাদার (নৌকা) এবং ১১ নং বড়মাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী নাসির হোসেন হাওলাদার (চশমা)।