২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:৫২| বসন্তকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি

আগৈলঝাড়ায় ১২ দোকান ভস্মিভূত

মোঃ সোলায়মান হাওলাদার ষ্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ৪, ২০২২,
  • 195 Time View

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া বাজারে আগুন লেগে ১২টি দোকান ভস্মিভূত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে এ আগুন লাগে।

জানা গেছে, ওই বাজারের উত্তর পাশের গলিতে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে বাজারের প্রফুল্ল বাড়ৈর মুদি দোকান, প্রফুল্ল ওঝার দর্জির দোকান, ভবরঞ্জনের ওষুধের ফার্মেসি, সমীরের স্বর্ণের দোকান, দেবাশীষের মুদি দোকান, মনমথ মিস্ত্রির ওষুধের দোকান, হরি কীর্তনীয়ার দর্জির দোকান, সঞ্জয় পাণ্ডের ডেকরেটরের দোকান, সজল বালার ইলেকট্রিক দোকান, গোবিন্দ শীলের সেলুনসহ ১২টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের সূত্রপাত চিহ্নিত ও ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশারফ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category