
আজ বিকেলে রাজধানীতে বনানীর বিটিসিএল (টিএন্ডটি) খেলার মাঠে উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিন আয়োজিত ‘সেভ আর্থ, সেভ বাংলাদেশ’ শীর্ষক জনসচেতনতামূলক প্রদর্শনী চলছিলো।
যাহা আজ সমাপনী অনুষ্ঠান এতে প্রধান অতিথি ছিলেন মাননীয় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।
মন্ত্রী বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে
মনুষ্য সৃষ্ট সমগ্র পৃথিবীর সর্বাধিক দূষণকারী পদার্থ পরিত্যক্ত সিগারেট ফিল্টারের কুফল সম্পর্কে জনসচেতনতা তৈরী করতে
সারা বাংলাদেশের রাস্তা-ঘাট ও জলাশয় থেকে কুড়িয়ে আনা পাঁচ কোটির অধিক বিষাক্ত সিগারেট ফিল্টার দিয়ে বিডি ক্লিন একটি ব্যাতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেন।
যা আসলেই সত্যি প্রশংসনীয়। আমি এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।