২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:৫৩| বসন্তকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি

বরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩, ২০২১,
  • 203 Time View

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:

বরিশালে মহিলা মেম্বারের মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালী মডেল থানায় মেয়েটির মা বাদী হয়ে পুলিশ কনস্টেবল সাজ্জাদ হোসেনকে বিবাদী করে মামলাটি দায়ের করেন।

সূত্র থেকে জানা যায়, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ২য় ধাপের ইউপি নির্বাচনে আসামী ওই ইউনিয়নের একটি কেন্দ্রে মোবাইল ডিউটিতে কর্মরত ছিলেন। এসময় ওই এলাকার সংরক্ষিত মহিলা মেম্বর পদ প্রার্থীর মেয়ের সাথে পরিচয় হয়।

পরে পুলিশ সদস্য মেয়েটির ফোন নাম্বার নিয়ে আসে এবং তাদের প্রায় কথোপকথোন হতো। ১৪ নভেম্বর মেয়েটির সাথে দেখা করার জন্য পুলিশ সদস্য অনুরোধ করে। পরে মেয়েটি তার সাথে দেখা করে এবং মেয়েটিকে বিয়ে করার প্রতিস্রুতি দিয়ে বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে যায়।

সেখানে বসে একাধিকবার মেয়েটি কে ধর্ষণ করে। এর পর থেকে মেয়েটির সাথে পুলিশ সদস্য যোগাযোগ বন্ধ করে দিলে। পরে মেয়ে তার মাকে সব জানালে মেয়ে কাকলী (ছদ্মনাম) ও তার মা পুলিশ সদস্যের সাথে দেখা করলে পুলিশ সদস্য জানায় তার বউ বাচ্চা আছে এবং তার পক্ষে বিয়ে করা সম্ভব না। অভিযুক্ত পুলিশ সদস্য বরিশাল মেট্টোপলিটন পুলিশের পিওএম শাখায় কর্মরত।

এই ঘটনা নিয়ে বরিশাল মেট্টোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের দ্বারস্থ্য হন মেয়েটির মা। তাদের দেয়া তথ্য মতে কোতয়ালী থানা পুলিশ আসামী পুলিশ সদস্যকে ডাকলে সে থানায় আসে এবং এসময় তাকে আটক করা হয়।

এ ব্যাপারে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম জানান মেয়েটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং আসামীকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category