২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:৫৪| বসন্তকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি

ঝালকাঠিতে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন।

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো।
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২২, ২০২১,
  • 193 Time View

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো।

ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের কোভিড-১৯ (ফাইজার) ভ্যাকসিন প্রদান কার্যক্রম। বুধবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমী হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সম্বনয়ক ও মূখপাত্র আমির হোসেন আমু, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন রতন কুমার ঢালীর। এ সময় জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার উপস্থিত ছিলেন।

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ভ্যাকসিন প্রদান ও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত পদক্ষেপের ফলে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো ছিল। এ অবস্থা ধরে রাখতে হবে।

জেলায় ১২-১৭ বছর বয়সী ৪৭ হাজার শিক্ষার্থীকে পর্যায়ক্রমে কোভিড-১৯ (ফাইজার) ভ্যাকসিন প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category