
বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা সদর উপজেলা শাখার পক্ষ থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। আজ সকালে গাইবান্ধা পৌর বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি একেএম সালাউদ্দিন কাশেম, সাধারন সম্পাদক ফারহান শেখ, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল রহমান জনি, অর্থ সম্পাদক জনি শেখ, নির্বাহী সদস্য শফিকুর রহমান খান সুমন, মোঃ শহিদুর আমান শহীদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আব্দুর রউফ মিয়া, মোশাররফ হোসেন মিঠু , সাংবাদিক হারুন অর রশিদ হারুন প্রমুখ।