২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:৫৪| বসন্তকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি

পটুয়াখালীতে দেয়ালে পোস্টার লাগিয়ে জরিমানা গুনলেন চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা।

এ,জেড,এম উজ্জ্বল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১৩, ২০২১,
  • 292 Time View

এ,জেড,এম উজ্জ্বল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে আচারণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীসহ তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জরিমানার মুখে পড়া দুই প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির কেরামত ও ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোজাম্মেল। অন্য জন মেম্বার প্রার্থীর সমর্থক।

রোববার ১২ ডিসেম্বর রাত ৮টার দিকে ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিসস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী জানান, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে পোস্টার লাগানো, বাড়তি নির্বাচনী ক্যাম্প স্থাপন ও নির্বাচনী ক্যাম্পে লাউড স্পিকার ব্যবহারের দায়ে নৌকার প্রার্থী হুমায়ুন কবির কেরামতকে ১০ হাজার টাকা, দেয়ালে পোস্টার লাগানোর দায়ে মেম্বার প্রার্থী মোজাম্মেলকে পাঁচ হাজার টাকা ও একই অভিযোগে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আনিসুর রহমানের সমর্থক বাদলকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

পরে কলাপাড়া চৌরাস্তা মোড়ে তিন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল জানান, দেয়ালে পোস্টার লাগানো ও নির্বাচনী ক্যাম্পে লাউড স্পিকার ব্যবহার করা নিষিদ্ধ। অভিযুক্তরা বিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category