এ,জেজ,এম উজ্জ্বল ; পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর গলাচিপায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত মেম্বার প্রার্থী কামাল গাজীর সমর্থক মো. দুধা পালোয়ান হত্যার প্রতিবাদে গলাচিপা সদর ইউনিয়ন বাসীর আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সকল আসামিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় নিহত দুধা পালোয়ানের স্ত্রী মোসা. রেহেনা বেগম, ছেলে রাকিব পালোয়ান, পরাজিত মেম্বার প্রার্থী মো. কামাল গাজী, মধু পালোয়ান, মাহাবুব হাওলাদার, আনোয়ার চৌকিদার, ফিরোজ প্যাদা, শাহিন দর্জিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।