২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:৫৪| বসন্তকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি

ঝালকাঠিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ,আহত ৪

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৩, ২০২১,
  • 199 Time View

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:

ঝালকাঠির রাজাপুরে দুই মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বিশ্বাস বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতরা হলেন রুপাতলী এলাকার মোঃ শহীদ হাওলাদারের ছেলে মোঃ রাকিব হাওলাদার (২৫), বাগেরহাট বাড়ৈপাড়া এলাকার শহীদুল ইসলামের ছেলে মোঃ সাজিব হোসেন (৩৫), ঝিনাইদাহ এলাকার পিতা অজ্ঞার ছেলে মোঃ সোহেল (৪০), যশোর বাগারপাড়া এলাকার জালাল উদ্দীনের ছেলে মোঃ আজিজুর রহমান (৩৮)।

জানা গেছে, বাগেরহাট থেকে মটোরসাইকেলে যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে বরিশাল যাচ্ছিল রাকিব হাওলাদার।এ সময় বিপরীত দিক থেকে সাজিব তার স্ত্রীকে নিয়ে আরেকটি মটোরসাইকেলে বাগেরহাট যাচ্ছিল। এসময় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং মটোরসাইকেলে থাকা ৫ জনের ৪ জন গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category