২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:৫৬| বসন্তকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি

চরফ্যাসনের শশীভূষণে এক গৃহবধুর বিষপানে মৃত্যু

চরফ্যাসন প্রতিনিধি (ভোলা)
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৩, ২০২১,
  • 158 Time View

চরফ্যাসন প্রতিনিধি (ভোলা)

চরফ্যাসনের শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নে রহিমা বেগম(২৭) নামের দুই সন্তানের জননী এক গৃহবধুর বিষপানে মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে বিষপান করেন ওই গৃহবধু। রাতেই স্বামীর পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার শশীভূষণ থানা পুলিশ ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্বামী খোকন ফরাজীর বসত ঘর থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন। নিহত গৃহবধু রহিমা লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মনা মিয়ার মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ৭ বছর আগে চরকলমী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খোকন ফরাজীর সাথে তার পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি সময়ে স্বামী খোকন ফরাজির সাথে সাংসারিক বিষয় নিয়ে পরিবারিক কলহ শুরু হয়। বুধবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ওই পারিবারিক কলহের জের ধরে ঝগড়া বিবাধ হয়। ঝগড়ার জেরে স্বামীর সাথে অভিমান করে গভীর রাতে গৃহবধু রহিমা বিষপান করেন। বিষয়টি নিহতের স্বামীও তার পরিবারের সদস্যরা টের পেয়ে মুমূর্ষবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে ওই গৃহবধু বিষপান করেছেন। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারন স্পষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category