২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১:৫৭| বসন্তকাল|
Title :
সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাগরপুরে কৃষি বিপ্লবের সূচনা, বিনামূল্যে বীজ-সার পেলেন প্রান্তিক কৃষকরা নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ নাগরপুরে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু যুক্তরাজ্যে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬

নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬,
  • 32 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দেশের জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, নাগরপুর উপজেলার সকল শপিং মল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব বাজার ও শপিংমল নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে। পাশাপাশি চলমান ও আসন্ন মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। সকল বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনাও জারি করা হয়েছে।

নাগরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফান উদ্দিন বলেন- সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ে আমরা কাজ করছি। সকল ব্যবসায়ীকে নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ রাখতে অনুরোধ জানানো হচ্ছে।

অপর দিকে, বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল বলেন- দেশের স্বার্থে আমরা সিদ্ধান্ত মেনে চলবো। সরকারি নির্দেশনা অনুযায়ী, আমরা ইতিমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে সতর্কমূলক বার্তা শেয়ার এবং আলোচনা শুরু করেছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

নাগরপুরের একজন সাধারণ দোকানদার জানান- সন্ধ্যার পরই আমাদের বিক্রি বেশি হয়। সময় কমে গেলে আয় কমে যেতে পারে। তবে দেশের স্বার্থে মানা ছাড়া উপায় নেই।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৬এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে দেশের সকল জেলা ও উপজেলায় নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category