২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৫৫| বসন্তকাল|
Title :
নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাগরপুরে কৃষি বিপ্লবের সূচনা, বিনামূল্যে বীজ-সার পেলেন প্রান্তিক কৃষকরা নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ নাগরপুরে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু যুক্তরাজ্যে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক হাজার বছরের সংগ্রাম মুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা-জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে ঈদ আনন্দ অনুষ্ঠান’২৬ উদযাপিত, প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে নয়ান খান রি-ইউনিয়ন (চতুর্থ সেশন) ক্রিকেট টুর্নামেন্ট’২৬ অনুষ্ঠিত

নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, এপ্রিল ৪, ২০২৬,
  • 22 Time View

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে এক প্রাণবন্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ এপ্রিল২০২৬ রোজ শনিবার সকাল ১০:০০ টায় শহীদ ক্যাডেট স্কুল প্রাঙ্গণে পরিচালক সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান শিক্ষক মাসুদ রানার সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

উক্ত অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, উপস্থিতি ও শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় বিদ্যালয়ের কর্মরত শিক্ষক-শিক্ষিকা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলা গঠনে অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার ওপরও গুরুত্বারোপ করেন।

সমাবেশে অভিভাবকরাও তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা শিক্ষার পরিবেশ উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অভিভাবক সমাবেশের সভাপতি ও বিদ্যালয়ের পরিচালক সাবিনা ইয়াসমিন তার সমাপনী বক্তব্যে বলেন – শিক্ষার্থীদের সঠিক বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

ভবিষ্যতে বিদ্যালয়ে আরও উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। নিয়মিত শ্রেণী পরিচালক দ্বারা প্রত্যেকটি ছাত্র-ছাত্রীদের হোম ভিজিট, পড়াশোনার বিষয়ে তদারকি চলমান রয়েছে, যা আগামীতে আরও জোরালো ভাবে পরিচালিত হবে।

আমি আমার সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং বিদ্যালয় সঠিকভাবে পরিচালনার জন্য সম্মানিত সকল অভিভাবকদের নিকট সার্বিক সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category