
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইশানা উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
২৭ মার্চ’২৬ শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় শেষে ১৩৫ টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু, এমপি আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পবিত্র মসজিদের নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধনের সময় জাতীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু বলেন- মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনের কেন্দ্র।
এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য একটি সুন্দর ও আধুনিক ইবাদতের পরিবেশ সৃষ্টি হবে।
উক্ত মসজিদ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনি: সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ খান, নাগরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা প্রমুখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।