১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ২:৪৪| বসন্তকাল|
Title :
নাগরপুরে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু যুক্তরাজ্যে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক হাজার বছরের সংগ্রাম মুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা-জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে ঈদ আনন্দ অনুষ্ঠান’২৬ উদযাপিত, প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে নয়ান খান রি-ইউনিয়ন (চতুর্থ সেশন) ক্রিকেট টুর্নামেন্ট’২৬ অনুষ্ঠিত সকলকে আশরাফুল ইসলাম রাতুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বদেশ কণ্ঠ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি সকলকে ফাহিমা আক্তার মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন

নাগরপুরে নয়ান খান রি-ইউনিয়ন (চতুর্থ সেশন) ক্রিকেট টুর্নামেন্ট’২৬ অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি
  • Update Time : রবিবার, মার্চ ২২, ২০২৬,
  • 86 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নয়ান খান রি-ইউনিয়ন (চতুর্থ সেশন) ক্রিকেট টুর্নামেন্ট’২৬। টুর্নামেন্টটি ঘিরে অংশগ্রহণকারী খেলোয়াড়, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আজ ২২ মার্চ’২৬ রোজ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় নাগরপুরের ঐতিহাসিক যদুনাথ ময়দানে(হাসপাতাল মাঠ) নয়ান খান মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আলী মনসুর এর সভাপতিত্বে নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহীদুর রহমান মনির এর সঞ্চালনায় আয়োজিত এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলার শাখার অন্যতম সদস্য, উদীয়মান তরুণ নেতৃত্ব, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, নাগরপুর নজরুল সেনার সভাপতি খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল)।

উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ নাগরপুর দেলদুয়ারের মাননীয় সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু এমপি এর সহকারী একান্ত সচিব (পিএস) মুশফিকুর রহমান সানি।

খেলায় নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একাধিক দল অংশগ্রহণ করে। খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের মধ্য দিয়ে জমজমাট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, পুরোনো বন্ধুদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া অনুষ্ঠান নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category