
স্টাফ রিপোর্টার: শরীয়তপুর বাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবিকা ও নারী নেত্রী ফাহিমা আক্তার মুকুল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম, আত্মশুদ্ধি, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা। এই আনন্দের দিনে সমাজের ধনী-গরিব, ছোট-বড় সকলের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক; এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসবই নয়, এটি মানবতার শিক্ষা দেয়। এই দিনে আমাদের উচিত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া।
তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসে এবং দেশ ও জাতির উন্নতি ও অগ্রগতি অব্যাহত থাকে।
শরীয়তপুর বাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আবারও তিনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। ঈদ মোবারক।
এছাড়াও তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করেন।