কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ মার্চ'২৬ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফান উদ্দিন এর সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর উপজেলা কৃষি অফিসার এস.এম রাশেদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ তোরাপ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, সদর ইউনিয়ন পরিষদ (প্রশাসক) মোঃ হাবিবুর রহমান, (বিআরডিবি) চেয়ারম্যান আহম্মদ আলী রানা, উপজেলা বিএনপির সভাপতি এম.এ ছালাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সাবেক প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নূর হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক বাবু শম্ভুনাথ সাহা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন প্রমুখ।
এছাড়াও নাগরপুর উপজেলার কর্মরত অফিসার ও কর্মকর্তা বৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।