কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ৮ মার্চ'২৬ রবিবার বিকেল ৪:০০ ঘটিকায় নাগরপুর নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নাগরপুর উপজেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি এর সঞ্চালনায় আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৫ টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে নাগরপুর উপজেলা বিএনপি, দেলদুয়ার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
একই সঙ্গে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি'র সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।