২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৫০| বসন্তকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

কাজী মোস্তফা রুমি
  • Update Time : শুক্রবার, মার্চ ৬, ২০২৬,
  • 57 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ ৬ মার্চ’২৬ রোজ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় নাগরপুরের গয়হাটা নিজ বাসভবন ঝন্টু মহলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে এলাকার অসহায়, দরিদ্র ও দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু বলেন- ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই আমাদের মানবিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং অসহায় মানুষের ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে।

এ সময় উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী মাহমুদুর রহমান বাবু, মোঃ রফিক মিয়া, মোঃ হুমায়ুন কবীর, মীর জহুরুল ইসলাম বাদশা, গয়হাটা ইউপি সদস্য মোঃ জাকির তালুকদার (চেয়ারম্যান পদপ্রার্থী), মোঃ সুমন মিয়া প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category