কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫মার্চ'২৬ বৃহস্পতিবার বিকেল ৫:০০ ঘটিকায় নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ (NDF) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডাঃ এ.কে.এম. আব্দুল হামিদ।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ইসলামের আদর্শিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলীয় কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পবিত্র রমজানের শিক্ষা, সংযম, আত্মশুদ্ধি এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, রমজান মাস মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি মহৎ সময়। এ সময় সকলকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
ইফতার মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।