টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের আর নেই।
পরিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ভারতের কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৭ ফেব্রুয়ারি'২৬ শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।