নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে নাগরপুর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশাল একটি র্যালীটি বের হয়।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উক্ত র্যালীটি নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা রবিউল আওয়াল লাভলুর নিজ বাসভবন থেকে বের হয়ে উপজেলা চত্বরসহ সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে ধানের শীষের প্রচারণা র্যালীটি।
উক্ত র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নাগরপুর-দেলদুয়ারের মাটি ও মানুষের নেতা রবিউল আওয়াল লাভলু।
এসময় নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সহ-সাধারন সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, (ভার:) সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজীব আহমেদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ উপজেলার বিভিন্ন কলেজের ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।