নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর প্রতীক্ষার পর আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ সুদূর যুক্তরাজ্য হতে বাংলাদেশের মাটিতে ফিরে আসছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আপষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবার।
উক্ত ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে সফর সঙ্গী হচ্ছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, নাগরপুরের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।
উক্ত বিষয়টি জননেতা মোঃ মাইনুল আলম খান কনক গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন - বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সকলের আস্থাভাজন নেতা দেশনায়ক তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ১৭ বছর পর সুদূর যুক্তরাজ্য হতে বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন, যা বাংলাদেশের ইতিহাসের সেরা স্বদেশ প্রত্যাবর্তন হতে যাচ্ছে।
উক্ত স্বদেশ প্রত্যাবর্তনে সফরসঙ্গী হতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
পাশাপাশি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তার পরিবারের নিরাপদ ভ্রমণ কামনা করছি।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।