
নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, ক্লিনইমেজ খ্যাত কর্মীবান্ধব জননেতা মোঃ আতিকুর রহমান আতিকের দিক নির্দেশনায় আজ ৪ ডিসেম্বর’২৫ রোজ বৃহস্পতিবার বাদ জোহর দপ্তিয়র কান্দাপাচুরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক এ দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলের পূর্বে পার্শ্ববর্তী মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত সবাই একযোগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অতি দ্রুত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মোনাজাত করেন।
উক্ত দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
