৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১:৪৩| শীতকাল|
Title :
বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার লক্ষ্যে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করতে যাচ্ছি- মোঃ আতিকুর রহমান আতিক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অবিস্মরণীয় প্রতীক- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুকে সমর্থন দিলেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা দেশের রাজনৈতিক পরিবেশের উন্নতি ও গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বেগম খালেদা জিয়ার মতো মহৎ ব্যক্তি এ দুনিয়ায় আর কেউ আসবে না- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির উদ্যোগে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাগরপুর উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫,
  • 138 Time View

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ জোহর সলিমাবাদ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনিরের সঞ্চালনায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রুপক খান, মোস্তাকিম মিয়া, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম রুবেল, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম, ঘুনিপাড়া আঃ রশিদ স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি বিশাল রহমান, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ, সাধারণ সম্পাদক রাজিব হোসেন, পাকুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা, বেকড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাদল মিয়া, সিনি: সহ-সভাপতি জাহিদ মিয়া প্রমুখ।

এছাড়াও নাগরপুর উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত সবাই একযোগে আল্লাহর কাছে অতি দ্রুত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মোনাজাত করেন।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে ছাত্রদলের পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিল শেষে নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির এক যৌথ বিবৃতিতে গণমাধ্যমকে বলেন- বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসের অমূল্য ব্যক্তিত্ব। তার সুস্থতা কেবল বিএনপি পরিবারই নয়, বরং দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা সব সময় বেগম জিয়ার জন্য দোয়া করি এবং তার শারীরিক সুস্থতা কামনা করছি।

আমাদের বিশ্বাস, তিনি অতি শীঘ্রই সুস্থ হয়ে আবারো দেশবাসীর কাছে ফিরবেন, ইনশাআল্লাহ্।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category